ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

রায়পুরে কৃষকের ২লাখ টাকার গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 60

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জমির বিরোধকে কেন্দ্র করে এক কৃষকের বাড়ীতে হামলা, লুটপাট, শ্লীলতাহানি ও সবজি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে বিএনপি নেতাসহ স্থানীয় ৭ ব্যাক্তির বিরুদ্ধে। এ ঘটনায় কৃষক মুরাদ হোসেন ৭ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে (২৬ জুন) উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের চরবংশী এলাকায়।

অভিযোগে ক্ষতিগ্রস্থ্য মুরাদ হোসেন জানান, গত কয়েকদিন ধরে তার মালিকানাধীন জমি দখলের চেষ্টা করে আসছিলেন চরবংশী ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান কবিরাজসহ অভিযুক্তরা। এছাড়াও জমির বিরোধ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ-বৈঠক হলেও কোন সমাধান হয়নি। থানায় অভিযোগ করা হলেও প্রতিকার পাইনা। শুক্রবার সকালে বিএনপি নেতা শাহাজাহান কবিরাজের নেতৃত্বে তার ৮-১০জন অনুসারী মুরাদের বাড়ীতে হামলা করে। পরে তার ফসলি ক্ষেতের সবজি বাগানের প্রায় ২০০ কলাগাছ, ৭০-৮০টি সুপারি গাছ,-৫০টি পেঁপে গাছ ও-২২টি নারিকেল গাছ কেটে সবজি ও ফলগুলো লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় ২ লাখ ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এসংবাদ পেয়ে এগিয়ে গেলে বাধা দিতে গেলে মুরাদসহ পরিবারের কয়েকজনকে মারধর করা হয়। এসময় শিশু ও নারীদেরকে মারধর করে আহত, শ্লীলতাহানি করে এবং স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায় শাহজাহানের লোকজন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়।

এঘটনায় অভিযুক্ত শাহাজাহান কবিরাজ বলেন, “এই ঘটনাগুলো সাথে আমি জড়িত না। ওই জমির কাছেও যাইনি। যে ব্যক্তি জমিটি কিনেছেন, তিনিই তার জমি পরিষ্কার করতে সেখানে গিয়েছিলেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, মুরাদ হোসেন নামে এক ব্যাক্তি অভিযোগ করেছেন। তা তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

রায়পুরে কৃষকের ২লাখ টাকার গাছ কেটে দেয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে

আডেট সময় ০৮:৩৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬