ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • 32

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে শাহিনুর বেগম ও তার তিন মেয়ে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তসহ বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় দ্রুত ঘটনার রহস্য উদঘাটনেরও দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। রোববার (২৮ জুন) বিকেলে রায়পুর সাধারণ ছাত্র সমাজের ব্যানারে থানার সামনে এ আয়োজন করা হয়। এতে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি ও স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো উদঘাটিত হয়নি। এ ঘটনায় অন্যকেউ জড়িত আছে কি না তা তদন্তসহ জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, আমরা মেধাবী বন্ধু সায়মাকে হারিয়েছি। তার পরিবারের অন্য সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করতে হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় ঢুকে শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফাকে (৯) কুপিয়ে হত্যা করা হয়। পরে অভিযুক্ত অন্তর মজুমদার (২৮) জনতার গণপিটুনিতে নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আডেট সময় ০৮:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬