ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

তেগাছিয়া সেতুর সড়ক ভেঙে দুর্ভোগে তিন উপজেলার মানুষ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • 72
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া সেতুর সংযোগ সড়ক ভেঙে দীর্ঘ এক বছর ধরে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রামগতি, সুবর্ণচর ও হাতিয়া উপজেলার কয়েক লাখ মানুষ। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে বর্ষা মৌসুমে জোয়ারের তীব্র স্রোতে চরগাজী ইউনিয়নের তেগাছিয়া বাজারসংলগ্ন গাবতলী খালের ওপর নির্মিত ৪০ মিটার দীর্ঘ সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়ক ধসে যায়। এরপর থেকেই তিন উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।

সংযোগ সড়ক ভেঙে যাওয়ার কারণে চরগাজী ইউনিয়ন, টাংকি বাজার, হাতিয়া বাজার ও বয়ারচর এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়রা ভাঙা অংশে কাঠের পাটাতন বসিয়ে কোনোভাবে হেঁটে চলাচল করলেও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এ অবস্থায় টাংকি বাজার মাছঘাট ও তেগাছিয়া বাজারের ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। মালামাল পরিবহনে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, কারণ সরাসরি যানবাহন চলাচল না থাকায় একাধিক ধাপে পণ্য পরিবহন করতে হচ্ছে।

সড়কটি অচল হয়ে পড়ায় স্থানীয় কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আটটি মাদরাসার শিক্ষার্থীদের যাতায়াতেও সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি রোগী ও সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী জামাল হোসেন বলেন, দ্রুত সংযোগ সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে চলতি বর্ষা মৌসুমে মূল সেতুটিও ঝুঁকির মধ্যে পড়তে পারে। দীর্ঘদিন যানবাহন চলাচল বন্ধ থাকায় পুরো এলাকার ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য শেখ ফরিদ জানান, সমস্যার স্থায়ী সমাধানে সেখানে একটি বেইলি সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

তেগাছিয়া সেতুর সড়ক ভেঙে দুর্ভোগে তিন উপজেলার মানুষ

আডেট সময় ০৬:৫৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬