ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • 139

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে সাগর হোসেন (৪০) আহত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সাগর রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তাঁর বুকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল আমিন (৪৫) নামের স্থানীয় এক ব্যক্তি সাগরকে ছুরিকাঘাত করেন। তাঁকে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে তাঁর অবস্থা শঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা।

নিহত সাগরের ভায়রা মো. রাজন জানান, ছুরিকাঘাতে অভিযুক্ত নুরুল আমিন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছেন। ঘটনার দিন এক ব্যক্তি নুরুল আমিনের কাছ থেকে মাদক কিনতে এসেছিলেন। নুরুল আমিনকে ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে পাশে থাকা সাগর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করেন নুরুল আমিন।

মো. রাজন আরও বলেন, চিকিৎসকেরা জানান, ছুরির আঘাতে সাগরের লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়েছে। অস্ত্রোপচার করার পরও তাঁকে আর বাঁচানো যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, অভিযুক্ত নুরুল আমিনকে ছুরিকাঘাতের ঘটনার দিনই গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের ঘটনায় করা মামলায় সোমবার তাঁকে আবারও আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায়’ ছুরিকাঘাত, চিকিৎসাধীন যুবকের মৃত্যু

আডেট সময় ০৮:৩২:২৮ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬