ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

গণভোট অস্বীকার করে সরকার জাতির সাথে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • 47

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর রুহুল আমীন ভূঁইয়া বলেছেন, সরকার সংসদে গণভোটের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি এর মাধ্যমে তারা গোটা জাতির সাথে বেইমানি করেছে। নিজেরা নিজেদের সাথে বেইমানি করেছে। বৃহস্প্রতিবার (০২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ও দোয়া অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

‎মাস্টার রুহুল আমীন ভূঁইয়া আর ও বলেন, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে একটি দল ক্ষমতায় গিয়েছে। গিয়েই তারা গণভোটকে অস্বীকার করেছে। সংসদে গণভোটের প্রস্তাবকে তারা প্রত্যাখ্যান করেছে। আমি মনে করি এর মাধ্যমে তারা গোটা জাতির সাথে বেইমানি করেছে। নিজের সাথে নিজেরা বেইমানি করেছে। এই আধিপত্য থেকে মুক্ত হওয়ার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। তারেক রহমান বিদেশ থেকে বাংলাদেশে এসে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন। কিন্তু তারা নিজেরা সরকারের কর্মতৎপরতার মাধ্যমে শহিদের রক্তকে অস্বীকার করেছে। যে আবু সাঈদ বুকে বুলেট তুলে নিয়েছিল সে আবু সাঈদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। প্রায় দেড় হাজারের ওপরে শহিদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এইসময় তিনি সরকারকে জুলাই সদন বাস্তবায়নের আহবান জানান।

‎এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমেদ, সেক্রেটারি এআর হাফিজ উল্যাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসেন নুর নবীসহ জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।  পরে আহতদের সুস্থতা ও শহীদের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

গণভোট অস্বীকার করে সরকার জাতির সাথে বেইমানি করেছে: রুহুল আমীন ভূঁইয়া

আডেট সময় ১১:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬