ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পানগুছি নদীতে ফেরি চলাচল ৩ দিন বন্ধ, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 93

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল সংস্কার কাজের জন্য শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ থাকছে । ফেরি বন্ধ থাকায় নদীর উভয় পাড়ে যানবাহন ও যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। পণ্যসহ লোকজন নৌকায় করে পারাপার হতে হচ্ছে। তবে শহরে বাস ও ট্রাক প্রবেশ করতে পারছেনা।

​ফেরিঘাট কর্তৃপক্ষ জানায়,শুক্রবার সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন উঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হয়েছে। সংস্কার কাজ শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের ন্যায় পুনরায় ফেরি চলাচল শুরু হবে। এর আগে গত মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩ দিন ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘদিন ধরে যান চলাচলে চরম অসুবিধা হচ্ছিল। এছাড়া পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত করা জরুরি হয়ে পড়েছিল এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতেই এই সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দ্রুত গতিতে সংস্কার কাজ এগিয়ে চলছে। নির্ধারিত সময় শেষে আগামী সোমবার সকাল ৬টা থেকে আবারও ফেরি দিয়ে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে। সাময়িক এই অসুবিধার জন্য সড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।#

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পানগুছি নদীতে ফেরি চলাচল ৩ দিন বন্ধ, ভোগান্তিতে যাত্রী ও চালকেরা

আডেট সময় ১০:৫৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬