ঢাকা ০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬
  • 134

স্টাফ রিপোর্টার: সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন এবং জুয়াবিরোধী আইন কার্যকরের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের সাদ্দার পোল এলাকায় স্থানীয় যুবসমাজের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।

এ সময় বক্তব্য দেন চর রুহিতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, বিএনপি নেতা শাহজালাল রাজু, জামায়াত নেতা আবুল বাসার, হুমায়ুন কবির, চর রুহিতা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান রুপম এবং চর রুহিতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন হোসেনসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাই তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তারা সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কার্যকর বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি এলাকায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, দোকানে দোকানে জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং জুয়াবিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে মাদক ও জুয়াবিরোধী মানববন্ধন

আডেট সময় ১১:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬