ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 257
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে প্রায় দুই শতাধিক চক্ষুরোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর মধ্যে শতাধিক রোগীর বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শনিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুর।ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং ছানি রোগে আক্রান্তদের অপারেশনের জন্য নির্বাচন করা হয়। আয়োজকদের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ও সন্তোষ লক্ষ্য করা যায়। বদিউজ্জামান ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিনের সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বদিউজ্জামান শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক অতিরিক্ত পরিচালক এম শামসুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি ডা. মো. নজরুল ইসলাম পরান, লায়ন্স ক্লাব অব ঢাকা, লক্ষ্মীপুরের ফাউন্ডার লায়ন ইঞ্জিনিয়ার কাজী জহুর উদ্দীন, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন ইঞ্জিনিয়ার কাজী নিজামউদ্দিন এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. তুষার কর্মকার।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

আডেট সময় ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬