ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি করার অভিযোগ নাতির বিরুদ্ধে

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • 107

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সালিশি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার অভিযোগ উঠেছে। পরে তাকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে ডাকা সালিসি বৈঠককে কেন্দ্র করে আশিক নামে এক যুবক তাকে গুলি করে। আশিক সম্পর্কের গুলিবিদ্ধ বৃদ্ধের নাতি। শনিবার (৪ জুলাই)  সন্ধ্যায় উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যাহ পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে ।

গুলিবিদ্ধ নজরুল রশিদপুর এলাকার মৃত খলিলুর রহমান পাটওয়ারীর ছেলে। অভিযুক্ত আশিক একই বাড়ির ইসমাইল হোসেন ফারুকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফারুক ও তার স্ত্রী আয়েশা বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনায় শনিবার সকালে স্থানীয়ভাবে সালিশি বৈঠক হয়। এতে ফারুকের চাচা নজরুলসহ আরও একজন ছিলেন। ঘটনার সময় আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ ঘটনায় আয়েশা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে তিনি মোবাইলফোনে ঢাকায় থাকা তার ছেলে আশিককে বিষয়টি জানান। আশিক ঘটনাটি জানতে পেরে সন্ধ্যায় এলাকায় আসেন। এসময় ঘটনাটি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তিনি বৃদ্ধ নজরুলকে গুলি করেন। তার বাম হাতে কব্জির ওপর গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার পর থেকে আশিক পলাতক রয়েছেন।

ইসমাইল হোসেন ফারুক বলেন, ‘আশিক আমার চাচাকে গুলি করেছে। সে ঢাকায় ছিল। তার মা তাকে মোবাইল করে আনিয়েছে। এখন আমাকেও হুমকি দিচ্ছে। আমি এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

গুলিবিদ্ধ নজরুল ইসলাম বলেন, ফারুক আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। সালিশ বৈঠকে ফারুকের স্ত্রী আয়েশা উত্তেজিত হয়ে উঠে। সে কারো কথা শুনতে রাজি ছিল না। এ নিয়ে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে আশিক এসে আমাকে গুলি করে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার শামিম মোহাম্মদ আফজাল বলেন, গুলিবিদ্ধের অভিযোগে বৃদ্ধকে আনা হয়েছে। আমরা তাকে এক্স-রে করতে বলেছি। এক্স-রে করার পর গুলি ভিতরে আছে কিনা বলা যাবে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালী রেফার করা হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সাংবাদিকদের বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি করার অভিযোগ নাতির বিরুদ্ধে

আডেট সময় ১০:৪৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬