ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 41

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় শ্রীধাম চন্দ্র মাজি (৬১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মনা মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধাম চন্দ্র মাজি লক্ষ্মীপুর পৌরসভার এস আর রোড এলাকার গৌরাঙ্গ চন্দ্র মাজির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন শ্রীধাম চন্দ্র মাজি। এ সময় কমলনগর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক

লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত

আডেট সময় ০৬:৪৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬