ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

এক পোয়া মাছ ৫০ হাজার টাকায় বিক্রি

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 61

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮ কেজি ওজনের একটি কালো পোয়া মাছ। স্থানীয়ভাবে ‘লম্বু পোয়া’ বা কালো পোয়া’ নামেও পরিচিত এই মাছটি। রোববার সকালে আলীপুর মৎস্য বন্দরের নিলামে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

জানা যায়, গত শনিবার (৪ জুলাই) রাতে কুয়াকাটা উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে যান রহিম মাঝি। অন্যান্য মাছের সঙ্গে তার জালে আটকা পড়ে মূল্যবান কালো পোয়া মাছটি। রোববার দুপুরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে আনা হলে নিলামে কুয়াকাটা ফ্রেশ ফিশের স্বত্বাধিকারী পিএম মূসা প্রতি মণ আড়াইলাখ টাকা দরে কেজিপ্রতি ৬ হাজার ২৫০ টাকায় মোট ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন। মাছটি পাওয়া জেলে রহিম মাঝি বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে গিয়ে এত দামী মাছ পেয়েছি। এতে আমি খুবই আনন্দিত।

ক্রেতা পিএম মূসা জানান, তিনি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ কিনে ঢাকা ছাড়াও দেশের বাইরে রপ্তানি করেন। কালো পোয়ার সুইম ব্লাডার (মাছের বালিশ) অত্যন্ত মূল্যবান হওয়ায় এ মাছের বাজারদরও অনেক বেশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে এ মাছটি কালো পোয়া বা লম্বু পোয়া নামে পরিচিত। এর ওজন সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে। মূল্যবান হওয়ায় অনেকেই একে ‘সাগরের কালো সোনা’ বলে থাকেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়া নিঃসন্দেহে সুখবর।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

এক পোয়া মাছ ৫০ হাজার টাকায় বিক্রি

আডেট সময় ১১:১৮:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬