ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দেশের সব কারাগারে চালু হবে ক্যাশলেস লেনদেন,কথা বলতে পারবেন বন্দিরা: আইজি প্রিজনস

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • 61

মুন্সিগঞ্জ প্রতিনিধি: দেশের কারা ব্যবস্থাপনায় যুক্ত হতে যাচ্ছে নতুন এক প্রযুক্তিনির্ভর অধ্যায়। বাংলাদেশে প্রথমবারের মতো মুন্সিগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। এই কার্যক্রম সফল হলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এটি চালু করা হবে। একই সঙ্গে বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

রবিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলা কারাগারে নতুন এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে দেশের অন্যান্য কারাগারেও পর্যায়ক্রমে এ ব্যবস্থা চালু করা হবে।
আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক সম্পর্ক বজায় রাখতে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বন্দিরা নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বজনদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলতে পারবেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ‘নিরাপদ লেনদেন, স্বচ্ছ হিসাব, আধুনিক সেবা’ স্লোগানকে সামনে রেখে চালু হওয়া ক্যাশলেস ব্যবস্থায় বন্দিদের সব আর্থিক লেনদেন হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে। এর ফলে কারাগারের অভ্যন্তরে নগদ অর্থের ব্যবহার বন্ধ হবে এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও নিশ্চিত হবে।
নতুন ব্যবস্থায় প্রতিটি বন্দির জন্য পৃথক ডিজিটাল অ্যাকাউন্ট ও রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) কার্ড থাকবে। বন্দিদের আত্মীয়-স্বজন কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি সংশ্লিষ্ট বন্দির ডিজিটাল অ্যাকাউন্টে যুক্ত হবে। পরে বন্দিরা আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন। ফলে বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের নগদ অর্থ লেনদেনের প্রয়োজন হবে না।
কারা কর্তৃপক্ষ আরও জানায়, আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে বন্দিদের অবস্থান শনাক্তকরণ, গণনা এবং নিরাপত্তা তদারকি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। এতে একদিকে যেমন নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে অনিয়মের সুযোগও উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, মুন্সিগঞ্জ জেলা কারাগারে সফল বাস্তবায়নের পর দেশের অন্যান্য কারাগারেও পর্যায়ক্রমে ক্যাশলেস কারা ব্যবস্থাপনা চালু হবে। এর মাধ্যমে আধুনিক, নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর কারা ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

দেশের প্রথম ক্যাশলেস কারাগার হিসেবে যাত্রা শুরু করে মুন্সিগঞ্জ জেলা কারাগার ইতোমধ্যে কারা ব্যবস্থাপনার আধুনিকায়নে নতুন নজির স্থাপন করেছে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দেশের সব কারাগারে চালু হবে ক্যাশলেস লেনদেন,কথা বলতে পারবেন বন্দিরা: আইজি প্রিজনস

আডেট সময় ১১:২৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬