ঢাকা ০৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা

রায়পুরে পল্লী উন্নয়ন দিবসে র্যালী, সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • 42

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালী, পুরস্কার বিতরণ, ৩৫ লাখ টাকা ঋণ প্রদান এবং ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপস্থিত হননি লক্ষ্মীপুর-২ আসনের এমপি. আবুল খায়ের ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

বক্তরা বলেন, দীর্ঘ সময় পর সরকার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পুনরায় চালুর প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। দিবসটি উপলক্ষে রায়পুরে ৩৫ লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণ, ৬০ জন শিশু-কিশোরদের অংশগ্রহণে গ্রামীণ বাংলার জীবনচিত্র নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ৫ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রাম উন্নত হলেই দেশ উন্নত হবে উল্লেখ করে তিনি কৃষি উন্নয়ন ও খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া পল্লী উন্নয়ন বোর্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকদের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা প্রদান গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রায়পুর কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, ওসি নিজাম উদ্দিন ভুঁইয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুস সাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিআরডির চেয়ারম্যান গাজি মোঃ নাজিম উদ্দিন। এছাড়া সাংবাদিক, শিক্ষক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম

রায়পুরে পল্লী উন্নয়ন দিবসে র্যালী, সভা, ঋণ ও বৃক্ষের চারা বিতরণ

আডেট সময় ০৭:৪১:২৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬