ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

লক্ষ্মীপুরে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার, একজন গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 41
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে বসতঘরে সিঁধ কেটে চুরির ঘটনায় জড়িত থাকায় মো. মনির হোসেন ওরফে মনির (৩২)কে গ্রেপ্তার করা হয়েছে।  এসময় তার কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালংকারের মধ্যে রয়েছে, একটি স্বর্ণের নেকলেস, একটি স্বর্ণের চিক, এক জোড়া কানের দুল, এক জোড়া কানের টানা, এক জোড়া কানের ঝুমকা, একটি ব্রেসলেট, চারটি স্বর্ণের আংটি, দুটি রুপার কানের রিং এবং একটি হাতঘড়ি। গ্রেফতারকৃত মনির হোসেন রামগঞ্জ উপজেলার পূর্বচন্ডিপুর এলাকার বাসিন্দা। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী। তিনি জানান, ২ জুলাই রাতে রামগঞ্জ উপজেলার পূর্ব চণ্ডীপুর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেনের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে দুর্বৃত্তরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল হোসেন বাদী হয়ে ওইদিন রামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এরপর তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেফতার করে। এসময় তার দেয়া তথ্য অনুযায়ী চোরাইকৃত সকল মালামাল উদ্ধার করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধার, একজন গ্রেফতার

আডেট সময় ০৪:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬