ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 43

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন, কামরুল হাসান বিএসসি (৩৬)। তিনি রামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, রামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে থানায় সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।  আজ মঙ্গলবার বিকেলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন. কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কামরুল হাসান সরকারী বিরোধী নানা ষড়যন্ত্র করে আসছে। মঙ্গলবার দুপুরে পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে সন্ত্রাস দমন আইনের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

আডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬