ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

 মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • 91

খাগড়াছড়ি প্রতিনিধি // খাগড়াছড়ি দীঘিনালা বিক্রির জন্য বাজারে আনা একটি মহাবিপন্ন পাহাড়ি হলুদ কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার বিকেলে উপজেলার বোয়ালখালী বাজারের জাফর স্টোর এলাকা থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, স্থানীয় কয়েকজন বন্যপ্রাণী সংরক্ষণকর্মী বোয়ালখালী বাজারে কচ্ছপটি বিক্রির জন্য আনার বিষয়টি দেখতে পেয়ে বন বিভাগের সাথে যোগাযোগ করেন। খবর পেয়ে বন বিভাগের মেরুং রেঞ্জের সহকারি বন কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ ঘটনাস্থলে গিয়ে একটি পরিত্যক্ত মাছ বহনের ড্রামের ভেতর থেকে কচ্ছপটি উদ্ধার করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের (ডব্লিউসিসিইউ) পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উদ্ধার হওয়া পাহাড়ি হলুদ কচ্ছপ একটি মহাবিপন্ন প্রজাতির। কচ্ছপটিকে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কোয়ারান্টাইন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কচ্ছপটি বিক্রির জন্য নিয়ে আসা ব্যক্তি জানান, প্রাণীটি যে মহাবিপন্ন প্রজাতির, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। না বুঝেই এটি তিনি একটি নালার পাশ থেকে ধরে বিক্রির জন্য বাজারে এনেছিলেন।

মেরুং রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাফর উল্লাহ বলেন, পাহাড়ি হলুদ কচ্ছপ বাংলাদেশের পার্বত্য বনাঞ্চল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। বন উজাড়, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার এবং বন্যপ্রাণী পাচারের কারণে এ প্রজাতির সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের লাল তালিকায় পাহাড়ি হলুদ কচ্ছপকে ‘মহাবিপন্ন’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

 মহাবিপন্ন হলুদ কচ্ছপ উদ্ধার

আডেট সময় ০৮:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬