ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

লক্ষ্মীপুরে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইঞ্জিনিয়ার মিট অনুষ্ঠিত

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 114

স্টাফ রির্পোটার: লক্ষ্মীপুরে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে ইঞ্জিনিয়ার মিট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ জুলাই) সন্ধ্যায় শহরের ওয়েলকাম চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানের সঞ্চালনা করেন এনজিএস সিমেন্টের লক্ষ্মীপুর জেলার বিক্রয় বিপণন বিভাগের এরিয়া ম্যানেজার দ্বীপতনু মজুমদার।

অনুষ্ঠানে এনজিএস সিমেন্ট লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রসুন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের আর্কিটেকচার বিভাগের সাবেক প্রধান কানু কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বৃহত্তর নোয়াখালী’র বিক্রয় বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার তনয় কৃষ্ণ সাহা এবং প্রকৌশলী ফারুক হোসেন।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এনজিএস সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জহির উদ্দিন বাবর, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার মেহেদী হাসান হৃদয়, এক্সিকিউটিভ জাহাঙ্গীর আলম,এক্সিকিউটিভ রুবেল হোসেন, রাহুল দাস ও মামুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এ সময় বক্তারা বলেন, মানসম্মত পণ্য উৎপাদন ও গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমে এনজিএস গ্রুপ দীর্ঘদিন ধরে দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, গুণগত মান বজায় রাখা এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি সমান গুরুত্ব দিয়ে থাকে। কর পরিশোধে নিয়মিত অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে সেরা করদাতার সম্মাননাও লাভ করেছে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রসূন কুমার দাস বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের গতি বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতমানের সিমেন্টের চাহিদাও বাড়ছে। এ চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর মান নিয়ন্ত্রণ এবং দ্রুত সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে এনজিএস সিমেন্ট ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নির্মাণ খাতের উন্নয়নে প্রতিষ্ঠানটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রকৌশলীদের সঙ্গে নির্মাণ খাতে আধুনিক প্রযুক্তি, মানসম্পন্ন নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুত্ব এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে এনজিএস সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ইঞ্জিনিয়ার মিট অনুষ্ঠিত

আডেট সময় ০৩:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬