ঢাকা ০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 64

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগরে আক্তার হোসেন মিলন নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক ইউনিয়ন নেতা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

বুধবার (৮ জুলাই) সন্ধা ৬টায় উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার অফিস কক্ষে সদস্যপদের ফরম পূরণের মাধ্যমে তিনি জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় জামায়াত নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে বরণ করে নেন।

দলীয় সূত্রে জানাযায়, আক্তার হোসেন মিলন দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার এই আকস্মিক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যোগদানের বিষয়টি নিশ্চিত করে কমলনগর উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির বলেন, আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করেছেন। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ আর হাফিজুল্লাহ, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসাইন ফারুকী, মাতাব্বরনগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা।

এ বিষয়ে আক্তার হোসেন মিলন বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও নীতিতে অনুপ্রাণিত হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। এখানে আমার অন্য কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য নেই।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আডেট সময় ০৩:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬