ঢাকা ১২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রায়পুরে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতন মামলায় শিক্ষক স্বামী কারাগারে

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • 165

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের রায়পুরে শিক্ষক স্ত্রীকে যৌতুকের জন্য অমানুষিক নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর কারাগারে পাঠান হয় তাকে।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল মান্নান জানান, উপজেলার রাখালিয়া গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ও রাখালিয়া আহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাতেমাতুল জান্নাতকে (৩৫) চরমোহনা ইউপির দক্ষিন রায়পুর গ্রামের আবদুল মজিদের ছেলে ও রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের গনিত শিক্ষক ১৫ বছর আগে সামাজিকভাবে বিয়ে করেন। তাদের ৮ম শ্রেণীর একটি ছেলে রয়েছে।।

ফাতেমাতুল জান্নাত বলেন, ‘বিয়ের পর থেকে নিজের উপার্জিত সব অর্থ এবং যৌতুক বাবদ ২ লক্ষ টাকা হারুনের হাতে তুলে দিয়েছি।

সেই টাকা দিয়ে বাসার ফার্নিচার ক্রয় করা হয়। এরপরও টাকার জন্য আমাকে প্রায়ই নির্যাতন করে স্বামী হারুন অর রশিদ।
‘
এ ঘটনায় তিনি বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে হারুন অর রশীদ (৪৩) ও তার ভাই এমরান হোসেনের (৩০) নামে মামলা করেন। এরপর দুপুরে উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন অভিযান চালিয়ে হারুন অর রশীদকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে মাধ্যমে লক্ষ্মীপুর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রায়পুরে শিক্ষিকা স্ত্রীকে নির্যাতন মামলায় শিক্ষক স্বামী কারাগারে

আডেট সময় ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬