ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: পাবনায় সারজিস আলম

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • 66

পাবনা প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে।” আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে।

‎বৃহস্পতিবার (০৯) রাত সাড়ে ৯ টার দিকে চাটমোহর বালুচর মাঠে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য হন, যা গ্রহণযোগ্য নয়।

‎শিক্ষা খাতের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার জন্য রাজনৈতিক প্রভাবকে দায়ী করে তিনি অভিযোগ করেন, হাসপাতালের খাবারের টেন্ডারে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

‎স্কুল পরিচালনা কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ তুলে সারজিস আলম বলেন, স্কুল, কলেজ ও মাদরাসগুলোর ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সমাজে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে।

‎বিএনপির প্রসঙ্গ টেনে তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। জনগণকে ভালো ও সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।

‎এনসিপির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।

‎সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে সারজিস আলম অভিযোগ করেন, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, হাজারো গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে।   তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রশাসনকে কোনো দলের প্রতীক নয়, বরং দেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনার এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে: পাবনায় সারজিস আলম

আডেট সময় ০৯:২৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬