ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কুয়েত–বাহরাইন–জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 47

মেঘনার তীর ডেস্ক: কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলার জবাবে এই পদক্ষেপ নিয়েছে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।

এর আগে, হরমুজ প্রণালি নিয়ে অচলাবস্থার জেরে রোববার রাতে ইরানের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে একজন নিহত ও ২ জন আহত হয়েছে। বন্দর আব্বাস, সিরিক ও জাস্ক বন্দর নগরী এবং কেশম দ্বীপে বিস্ফোরণে শব্দ পাওয়া গেছে।

মার্কিন সামরিক বাহিনী ইরানে অন্তত ১৪০টি লক্ষ্যবস্তুতে আঘাত হানার এক দিন পর এসব হামলা চালানো হয়। এছাড়া, হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, ইরান জানিয়েছে, স্থিতিশীলতা না ফেরা পর্যন্ত গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথটি বন্ধ থাকবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রথম দিনের হামলার জবাবে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় তেহরান।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কুয়েত–বাহরাইন–জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আডেট সময় ১১:১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬