ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রায়পুরে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, অসুস্থ কিশোরী!

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • 72

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে টিটেনাস (টিটি) ইনজেকশনের পরিবর্তে জন্মনিয়ন্ত্রণে ব্যবহৃত একটি ইনজেকশন প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে ইশরাত জাহান (১৩) নামে এক কিশোরী অসুস্থ হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এই ঘটনায় মেয়েটির অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা গাজীনগর বাজার এলাকায় চিকিৎসাসেবা ও ওষুধ প্রয়োগের সঙ্গে জড়িত ব্যক্তিদের এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।।

অভিযোগে জানা যায়, গত ২৯ জুন ইশরাত জাহান নামের মেয়েটি টিটেনাস ইনজেকশন দেওয়ার জন্য নানার বাড়ী এলাকা গাজীনগর বাজারের দীপ্ত মেডিকেল হলে নেওয়া হয়। সেখানে দোকান কর্মচারী তপন (৫১) ভুলবশত টিটেনাসের পরিবর্তে ‘সোমাজেট’ নামে জম্মনিয়ন্তণ একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ইশরাত জাহানের বমি করে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পরিবারের সদস্যরা তাকে চাঁদপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ইশরাত জাহানের বাবা রায়পুর শহরের বসবাস কারী সফিউদ্দীন নয়ন অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে টিটেনাস ইনজেকশন দিতে প্রদীপ ডাক্তারের কাছে নিয়ে যাই। কিন্তু টিটেনাস না দিয়ে সে সোমাজেট নামের একটি জম্মনিয়ন্তণ ইনজেকশন দেওয়া হয়। এরপরই আমার মেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

তিনি আরও অভিযোগ করেন, “ঘটনাকে কেন্দ্র করে রায়পুর পৌর কৃষক দলের আহ্বায়ক রিপন মিয়াজী আমার নাম ভাঙ্গিয়ে অভিযুক্ত প্রদীপের কাছ থেকে ৩০ হাজার টাকা নিয়েছে। আর আমাকে হুমকি দেয় এই বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে আমার ভালো হবেনা। আমি নিরাপত্তাহীনতা ভুগতাছি ।

এ বিষয়ে পৌরসভা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন মিয়াজী বলেন, তার সাথে আমার পাওনা টাকা নিয়ে কথা হয়েছে। তবে সে যে প্রদীপ ডাক্তারের টাকার কথা বলেন তা মিথ্যা ও ভীক্তিহীন ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, “প্রদীপ ডাক্তার নিজেই ভুয়া চিকিৎসক। তার প্রতিষ্ঠানে ভুল চিকিৎসা দেওয়ার কারণেই মেয়েটি অসুস্থ হয়েছে। এই ভুয়া চিকিৎসক দের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা চাই।”

অভিযুক্ত প্রদীপ চন্দ্র দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি আমাদের ভুল হয়েছে। একসঙ্গে টিটেনাস ও সোমাজেট ইনজেকশন বের করা হয়েছিল। তপন না বুঝে ভুল ইনজেকশন দিয়ে ফেলেছে। বিষয়টি নিয়ে বাজার কমিটির মাধ্যমে সমঝোতা হয়েছে। আপনারা বাজার কমিটির সঙ্গে কথা বলেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. বাহারুল আলম বলেন, “ঘটনাটি এইমাত্র জেনেছি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রায়পুরে টিটেনাসের বদলে জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, অসুস্থ কিশোরী!

আডেট সময় ১১:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬