ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

কমলনগরে প্রবাসীর বাড়িতে চুরি,মালামাল লুট

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 144
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের হাজী শাহে আলম পাটওয়ারী বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, চোরেরা বাড়ির বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ঘরে প্রবেশ করে একটি নির্দিষ্ট কক্ষ থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবারের গৃহকর্তা মোছলেহ উদ্দিন জানায়, যে কক্ষ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়েছে, সেই একই কক্ষেই তারা স্বামী স্ত্রী ঘুমিয়ে ছিলেন। ওই কক্ষের একটি স্টীলের আলমারি ভেঙে ফেললেও তারা ঘুম থেকে টের পাননি। তাদের ধারণা গভীর ঘুমে রাখার জন্য কোনো ধরনের ঘুমের ওষুধ বা চেতনানাশক ব্যবহার করতে পারে চোর।
বাড়ির বাসিন্দা এমএস বাবু পাটওয়ারী বলেন, “ঘটনাটি চুরি হলেও অনেকটা রহস্যজনক। কারণ, আগে থেকে সুনির্দিষ্ট তথ্য না থাকলে চোরেরা ঘরের ওই একটি কক্ষেই প্রবেশ করত না। অন্য কোনো কক্ষে তারা ঢোকেনি।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাড়ির গৃহকর্তা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এখন আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শুরু করা হবে।  ভুক্তভোগী পরিবার চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধারের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

কমলনগরে প্রবাসীর বাড়িতে চুরি,মালামাল লুট

আডেট সময় ০৪:০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬