ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

দুটি বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 89

গাজীপুর প্রতিনিধি:  গাজীপুরে বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা হয় একটি নাম্বার প্লেটবিহীন মোটরসাইকেল। মঙ্গলবার দুপুরে জিএমপির সদর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বেলায়েত হোসেন। গ্রেপ্তাররা হলেন, লক্ষ্মীপুরের কাজিরচর গ্রামের তানজিম আহমেদ সোহেল ও গাজীপুর মহানগরের নীলের পাড়া এলাকার বাবু।

পুলিশ কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানার পাজুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগে তানজিম আহমেদ সোহেল ও মো. বাবুকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি এবং নাম্বার প্লেটবিহীন একটি টিভিএস অ্যাপাচি ফোরভি ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ আলামত হিসেবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর উৎস এবং এগুলো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে ।
মহানগর এলাকায় অবৈধ অস্ত্রের বিস্তার রোধ, সন্ত্রাসী কার্যক্রম নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

দুটি বিদেশি পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

আডেট সময় ০৪:৪০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬