স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে পরীক্ষা শেষে শহরের উত্তর তেমুহনী এলাকায় তেলের পাম্পে এ কর্মসূচি পালন করে তারা। বিক্ষোভ কর্মসূচিতে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, দালাল বাজার ডিগ্রি কলেজ, লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজ, অক্সফোর্ড কলেজের পরীক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা। বক্তারা বলেন, শিক্ষামন্ত্রী আমাদের দরকার নেই। আমরা শিক্ষা ও শিক্ষার্থীবান্ধব শিক্ষামন্ত্রী চাই। মিলনকে পদত্যাগ করতে হবে। এর আগে বিভিন্ন স্থান থেকে উত্তর তেমুহানী এলাকায় পেট্রোল পাম্পের সামনে গিয়ে জড়ো হয় শিক্ষার্থীরা।
সংবাদ শিরোনাম :
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লক্ষ্মীপুরে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
-
মেঘনার তীর - আডেট সময় ০৫:৫২:০০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- 156
Tag :
জনপ্রিয় সংবাদ




















