ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

ডেঙ্গুতে মারা যাওয়ার পরদিন প্রকাশিত ফলাফলে শিক্ষার্থী পেলেন সরকারি বৃত্তি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • 80

রামগঞ্জ প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬ নম্বর লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান (১১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরদিন সরকারি বৃত্তি লাভ করেছেন।কিন্তু এ আনন্দ মিজানুর রহমানের বাবা মা, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে আনন্দের বদলে শোকে আরো বেশি মুহ্যমান করেছে। পুরো আনন্দটাই যেন বিষাদে পরিনত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, ২০২৫ইং সনে অনুষ্ঠিত সরকারি বৃত্তি পরিক্ষায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৬জন ট্যালেন্টপুলে ও ৬জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে শতভাগ সফলতা লাভ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৫ম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান (রোল নম্বর ৪০৬১৭৬৬)ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।এ ফলাফল দেখে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কান্নার রোল দেখা দেয়।
বৃত্তি পাওয়ার খবরটি দেয়ার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারি শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক মিজানুর রহমানের বাবা মায়ের সাথে দেখা করতে যান। এসময় মিজানের বাবা মোঃ রাছেল ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন ।
মিজানুর রহমানের বাবা উপজেলার লামচর ইউনিয়নের আলি মিয়া পাটোয়ারী বাড়ির মোঃ রাছেল মিয়া জানান, গত কয়েকদিন থেকে ছেলেটির জ্বর দেখা দেয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত ঝরলে আমরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার একজন চিকিৎসক জানান, মিজানের প্র¯্রাবে ইনফেকশন এবং রক্তস্বল্পতা রয়েছে। পরে আমরা আবারও তাকে রামগঞ্জ ওয়াপদা সড়কের অ্যাপোলো হসপিটালের ডাক্তার রাছেল স্যারের কাছে নেয়ার পরও তিনি কোন সমস্যার কথা জানাতে পারেনি। ১১জুলাই শনিবারআমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সকাল ১১টায় গৌরিপুর নামকস্থানে তার মৃত্যুর ঘটনা ঘটে।তবে তিনি জানান, তার জ্বর এবং মাড়ি দিয়ে রক্ত পড়ার কারনেই ধারণা করছি সে ডেঙ্গুতে আক্রান্ত ছিলো।
পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান মিজানুর রহমানের এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় গ্রামবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

ডেঙ্গুতে মারা যাওয়ার পরদিন প্রকাশিত ফলাফলে শিক্ষার্থী পেলেন সরকারি বৃত্তি

আডেট সময় ০৫:৫৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬