ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু,এলাকায় চলছে শোকের ছায়া

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • 85

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নে গোসল করতে নেমে একই সাথে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বড়কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮) অন্য একজনের পরিচয় এখনও জানা যায়নি। নিহতরা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার বিরতির পর একসাথে ৬ জন শিক্ষার্থী পাশের একটি খালে গোসল করতে নামে। ৬ জনের মধ্যে দুইজন পাড়ে এসে স্থানীয়দের জানালে একে একে চার জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এরমধ্যে তিন জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

একমাত্র মেয়ে তাবিয়াকে হারিয়ে পাগলপ্রায় বাবা শামীম। হাসপাতালের এক কোনে বসে কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, সকালে খাবারের পর কাজের উদ্দেশ্যে তিতাস ট্রেন ধরতে বাড়ি থেকে বের হয়ে রায়পুরা বাজার আসি। তখনই বাড়ি থেকে ফোন আসে মেয়ে পানিতে ডুবে মারা গেছে। পরে আমি দ্রুত হাসপাতাল চলে আসি।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশরাফুর রহমান জানান, দুপুর ১ টায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারোরই শ্বাস, হার্টবিট পাওয়া যাচ্ছিলনা।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মজিবুর রহমান বলেন, পানি ডুবে মৃত্যুর ঘটনায় তিন শিশুর লাশ সনাক্ত করা হয়েছে। আরো দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এক শিশু নিখোঁজ রয়েছে বলে শুনেছি। পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু,এলাকায় চলছে শোকের ছায়া

আডেট সময় ০৩:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬