ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

আমরা পরিবর্তন চাই, নতুন শাসনব্যবস্থা, এবং নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 45

বরিশাল প্রতিনিধি: বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটে এদেশের ৭০ ভাগ মানুষ হ্যা বলেছে। জনগন রায়ের মাধ্যমে জানিয়ে দিয়েছে অতিতের পচা রাজনীতি ও শাষন ব্যবস্থা আমরা আর চাই না। আমরা পরিবর্তন চাই, নতুন শাসনব্যবস্থা এবং নতুন বাংলাদেশ গড়তে চাই।

আজ শনিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১১ দলীয় ঐক্য বরিশাল বিভাগের আয়োজনে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদূর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থাসহ দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯ টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়না ঘরের সঙ্গি হয়েছে কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ পাত্তা দেয় নাই, ডামি ফ্যাসিবাদ আবার কিসের ? বলে প্রশ্ন তোলেন তিনি। বলেন ফ্যাসিবাদ যে পথে হেটেছে আপনারা সেই পথে হাঁটছেন।

বিরোধী দরীয় নেতা আরো বলেন, যে গণভোটে জনগন ৭০ ভাগ রায় দিয়েছে ওই গণভোট না থাকলে এই সরকারও মানা হবে না। গণভোট যদি ব্যর্থ হয় তাহলে এই সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। গণভোট মানতে জনগণ আপনাদের বাধ্য করবে।

তিনি আরো বলেন, ২৪ আমরা হারিয়ে যেতে দেব না। ২৪ এর বীরদেরকে রাষ্ট্রিয় সন্মানে সন্মানিত করতে হবে। ২৪ এর অবহেলা জাতি মেনে নেবেনা। আমাদের সাফ কথা গণভোটের গণরায় মানতেই হবে। যারা জনগণের ভোট মানে না, গণতন্ত্র মানে না এরা গণতন্ত্রের শত্রু। আমরা চাইনা এই সরকারকে গণতন্ত্রের শত্রু বলি।

জামায়াত আমীর বলেন, বিরোধী দলের আসন গুলোতে বৈষম্য করা হচ্ছে, বৈষম্যের জন্য জুলাই হয়নি । বৈষম্যের কবর রচনা করার জন্য জুলাই হয়েছিল। সংসদে বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমরা বৈষম্য মেনে নেব না আমরা জ্বলে উঠবো।

সকলকে চিড়া মুড়ি নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহবান জানিয়ে ড. শফিকুর রহমান বলেন, গণভোট মেনে নেয়ার ঘোষনা না দিল ঢাকার মহাসমাবেশের জন্য প্রস্তুত থাকুন। হাতে চিড়া মুড়ি নিয়ে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিন। কিছু না থাকলে রোজা থাকবো। আর চিড়া, গুড় এর শক্তি এটোম বোমার চেয়েও শক্তিশালী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, যে জুলাই সনদের পক্ষে বর্তমান প্রধানমন্ত্রী হ্যা প্রচারনা করলেন নির্বাচনের ফলাফলের পর ৭০ ভাগ জনগন হ্যা এর পক্ষে রায় দেয় সত্বেও তিনি জুলাই সনদ বাস্তবায়ন করছেননা। কিন্তু মুখে বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।

বাংলাদেশের জনগন বিএনপিকে ক্ষমতা দিয়েছে তার মানে এই নয় তিনি যা খুশি করবেন। বিএনপি গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছে। কিন্তু ৫ আগস্টের পর থেকে তারা গনতন্ত্রের বিপক্ষে লড়াই করে যাচ্ছে বলে মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, সরকার ১৮ মাসে এক কোটি কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেছিল কিন্তু ৫ মাস হলেও কর্মসংস্থান নিশ্চিত করতে পারেনি।

সমাবেশে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)র চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেন, আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যুবরণ ঘটেছে।আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে আসবে না।
তিনি বলেন, একটা লক্ষ্য উদ্দেশ্য ও আদর্শ নিয়ে ১১ দল একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার কারণ হচ্ছে দেশ থেকে দুর্নীতির দূর হোক, চাঁদাবাজি-মাস্তানি বন্ধ হোকএবং মানুষ ন্যায় বিচার পাক।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় গণতান্ত্রীক পার্টির মুখপাত্র ইঞ্জিনিয়র রাসেদ প্রধান বলেন, বর্তমান সরকার জনগনের দেয়া জুলাই সনদ ভুলে গেছেন। যারা কথায় কথায় মিথ্যা বলে, জাতির সাথে মোনাফিকি করে, জুলাইয়ের সাথে গাদ্দারি করে তাদের সাথে কোন আপোস হবে না। তারেক রহমান ও তার মন্ত্রীরা কথার বরখেলাপ করেছে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আমার বাংলাদেশ (এবি) পার্টির মহাসচিব ব্যরিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, হাসিনার জন্য বাংলাদেশের সকল সীমান্তে লাল গালিচা প্রস্তুত করে রাখা হয়েছে। সুবেন্দ অধিকারী আর দীলিপ ঘোষের নেত্রিত্বে কোন সীমান্ত দিয়ে ঢুকবেন আমরা কোটি জনতা আপনাকে বরন করার জন্য উপস্থিত থাকবো। সীমান্ত থেকে সরাসরি কারাগারে নিয়ে যাওয়াওয়ার জন্য।

তিনি বলেন, গত ১৭ বছরের ইতিহাসে গনমাধ্যম বিরোধী দলের বক্তব্য প্রকাশ করেনি। টক শোতে বিএনপি জামাতের বক্তব্য ছিলো না। কোন গনমাধ্যমে বক্তব্য প্রকাশ করায় আদালতের নিশেধেজ্ঞা ছিলো।

তিনি আরো বলেন, গত ৫ মাসে জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপির ৩১ দফা ইতইমধ্যে ৬/৭ টি দফা তারা নিজেরাই ভংগ করেছে। জুলাই জাতীয় সনদ, গণভোটের গণরায়, বিচার প্রক্রিয়াকে তাল বাহানার মধ্য দিয়ে অকেজো করে দেয়ার কোন সরযন্ত্র বাংলাদেশের জনগন মেনে নেবে না।

সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

আমরা পরিবর্তন চাই, নতুন শাসনব্যবস্থা, এবং নতুন বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান

আডেট সময় ০৬:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬