ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

স্লুইসগেটের দায়িত্বে থাকবে না পানি উন্নয়ন বোর্ড: কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 40

 কক্সবাজার প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকা পেকুয়ায় বন্যাকবলিত মানুষের পাশে সময় কাটিয়েছেন। ভাঙা সড়ক, ক্ষতিগ্রস্ত কালভার্টসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের কথা শোনেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত সংস্কার এবং বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। পেকুয়ার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন।
এ সময় তিনি জানান, ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো স্লুইসগেট খুলে দিয়ে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানো যায়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা পুরোপুরি প্রতিরোধের কোনো মহৌষধ নেই। নদী ও সমুদ্র উপকূলীয় এলাকায় বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস প্রাকৃতিক বাস্তবতা। তবে ক্ষয়ক্ষতি কমাতে কক্সবাজারের বিভিন্ন উপজেলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় স্থানে স্লুইসগেট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
দুপুরে পেকুয়ায় একটি বেসরকারি সংস্থার উদ্যোগে বন্যায় গৃহহীন ২০টি পরিবারের মাঝে নতুন ঘর হস্তান্তর করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় প্রতিটি পরিবারকে একটি করে খাটসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রীও উপহার দেওয়া হয়। এর আগে শুক্রবার তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

স্লুইসগেটের দায়িত্বে থাকবে না পানি উন্নয়ন বোর্ড: কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী

আডেট সময় ০৬:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬