ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 103

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে একটি মৃত বিরল প্রজাতির সামুদ্রিক ফাইলফিশ (Filefish) ভেসে এসেছে।

রোববার (১৯ জুলাই) শেষ বিকেলে চর গঙ্গামতি সমুদ্রসৈকতে মাছটি দেখতে পান কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্য জলিল। পরে তিনি সংগঠনের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান।

জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় গেলে সমুদ্রতীরে বালুর ওপর অদ্ভুতজ আকৃতির মাছটি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের পানিতে মাছটি ভেসে এসেছে।

কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, মাছটি সম্ভবত রাতের জোয়ারে ভেসে এসেছে। আমাদের এলাকায় এ ধরনের মাছ আগে দেখিনি। খবর ছড়িয়ে পড়লে অনেক পর্যটক ও স্থানীয় মানুষ মাছটি দেখতে ভিড় করেন।

এ বিষয়ে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ফাইলফিশ (Filefish) মূলত সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একটি মাছ। এদের দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার এবং চামড়া শক্ত ও রুক্ষ হওয়ায় ইংরেজিতে এদের Filefish বলা হয়।

তিনি আরও জানান, এ মাছ সাধারণত শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক এবং অন্যান্য তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলেও এদের বিচরণ রয়েছে এবং মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। তবে উপকূলে মৃত অবস্থায় ভেসে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কুয়াকাটা উপকূলে বিরল প্রজাতির বিভিন্ন সামুদ্রিক প্রাণী ভেসে আসা বা ধরা পড়ার ঘটনা বাড়ছে। এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

আডেট সময় ০৮:১৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬