ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ? কমলনগরে স্ত্রীর ভিডিও প্রকাশ নিয়ে বিরোধ, কিল-ঘুষি দিয়ে বৃদ্ধকে হত্যার অভিযোগ রুমিনের অভিযোগ নিয়ে যা বলেন ওসি মনজুর কাদের, আগের স্টেশনের কান্ডকীর্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি,যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন আন্দোলনের হুংকার দিবেন না, হুংকার দিয়ে লাভ নেই,রাজপথ থেকে উঠা আসা দল বিএনপি: পানি সম্পদমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি লক্ষ্মীপুরে সারের ৫৭ ডিলারের ৪৫ জনই বিএনপি নেতা-কর্মী, বাদ পড়লেন পুরোনো ব্যবসায়ীরা লং মার্চ-রোড মার্চ করে সমাজে অশান্তির চেষ্টা করবেন, সেটা হতে দেয়া হবেনা: পানি সম্পদমন্ত্রী কাঁচাবাজারে আগুন: ‘জীবন এখন এক তরকারিতেই সীমাবদ্ধ, একাধিক কেনার সামর্থ্য নাই’ বাসের চাকায় পিষ্ট হয়ে এক পা হারায়: রায়পুরে দৃষ্টি প্রতিবন্ধি -বধির আবদুল মান্নানের মাতবেতর জীবন-যাপন

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে স্বামী

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • 250

স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে বারন করায় মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধুকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে পাষণ্ড স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম জহিরুল ইসলাম। সোমাবার (২০ জুলাই) এঘটনার ২ মিনিটের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত জহিরুল।  এর আগে রোববার(১৯ জুলাই) দিবাগ গভীর রাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রম্মপাড়া ওয়াপদা টেক এলাকায় এঘটনা ঘটে। জহিরুল ব্রম্মপাড়া ছাড়া বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে।
‎
‎স্থানীয় ও প্রতক্ষদশীরা জানায়, বিগত ২বছর পূর্বে চট্টগ্রামের মরিয়মকে বিয়ের পর রামগঞ্জে নিয়ে আসে জহিরুল। পরে ওয়াপদা টেকের পাশে ঘর করে সংসার পাতে তারা। তাদের পরিবারে ৫ মাসের শিশু সন্তান রয়েছে। মরিয়মের আত্মীয়-স্বজন না থাকায় জহিরুল প্রায়ই গৃহবধূ মরিয়মের উপর নির্যাতন চালাতো। ঘরে ৫ মাসের শিশু সন্তান থাকায় রোববার দিবাগত রাতে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখতে যেতে বারন করে মরিয়ম। এতে ক্ষিপ্ত হয়ে জহিরুল লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে স্ত্রী মরিয়মের হাত-পা ভেঙ্গে দেয়। এসময় তার কান্নাকাটি শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় স্বামী জহিরুল। সে মাদক ব্যবসার সাথে জড়িত এবং মাদকসেবী বলেও জানান স্থানীয়রা। এঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন তারা। এই ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

টার্গেট কিলিংয় আতঙ্ক: রাষ্ট্রের নিরাপত্তা কোথায়, বিচারহীনতার দায় কার ?

রামগঞ্জে বিশ্বকাপ খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীর হাত পা ভেঙ্গে দিয়েছে স্বামী

আডেট সময় ১১:০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬