ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন, কারখানা মালিকের ভাই কারাদণ্ড

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 96

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তাহের ফুড ইন্ডাস্ট্রিজের মালিকের ভাই জিল্লাল হোসেনকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে (২১ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইনের আওতায় জিল্লাল হোসেনকে এ সাজা প্রদান করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাহের ফুড ইন্ডাস্ট্রিজে ভেজাল ঘি উৎপাদন করে বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কারখানায় ভেজাল ঘি তৈরির বিভিন্ন উপকরণ, আলামত ও প্রমাণ পাওয়া যায়।

এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে কোনো ধরনের প্রতারণা সহ্য করা হবে না বলেও জানিয়েছে প্রশাসন।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ভেজাল ঘি উৎপাদন, কারখানা মালিকের ভাই কারাদণ্ড

আডেট সময় ১০:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬