ঢাকা ০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 55

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জুলাই) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ উপজেলার বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মো. মোশারফ হোসেন (৩৫) ও মামুদ (৪০) এবং চাঁদপুরের হাইমচর উপজেলার সাদেক হোসেন মাল (৩৮) ও মানিক ব্যাপারী (৩২)।

পুলিশ জানায়, ভোররাতে বটতলা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু, একটি রামদা, একটি চাপাতি, একটি কিরিচ ও ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন নামে এক ডাকাতসহ আরও দুই-তিনজন পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়াদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

আডেট সময় ০২:৪৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬