ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসী শ্রমিকের  মৃত্যু

  • মেঘনার তীর
  • আডেট সময় ০২:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 55

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি: জীবিকার তাগিদে প্রায় এক দশক আগে দূর দেশে পাড়ি জমিয়ে ছিলেন মিল্লাত হোসেন (৪২)। স্বপ্ন ছিল হাড়ভাঙা খাটুনি খেটে পরিবারের মুখে হাসি ফোটাবেন। কিন্তু কর্মস্থলের একটি দুর্ঘটনায় ধূলিসাৎ হয়ে গেল সব স্বপ্ন, চিরতরে থেমে গেল তাঁর জীবন প্রদীপ।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে কাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে। পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রায় ১০ বছর আগে তিনি প্রবাস জীবনে পা রাখেন এবং কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন অঝোরে কেঁদে বলেন, পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য ভাইটা দীর্ঘদিন ধরে প্রবাসে রক্ত পানি করা পরিশ্রম করছিল। আজ কাজের সময় ১০ তলার ওপর থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে, এমন খবর পাব তা স্বপ্নেও ভাবিনি।

দুর্ঘটনার খবর রামগঞ্জে পৌঁছালে নিহতের স্বজনদের মাঝে আহাজারি শুরু হয়। পুরো হাসনাবাদ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

এদিকে, প্রবাসী এই শ্রমিকের নিথর দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন শোকসন্তপ্ত পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে রামগঞ্জের প্রবাসী শ্রমিকের  মৃত্যু

আডেট সময় ০২:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬