ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 42

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তার পদত্যাগের দাবি জানানো হয়।
বুধবার দুপুরে শ্যামনগর উপজেলা সদরের চাররাস্তার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল রহমান, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকাত আলী, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, অধ্যাপক আবু সাঈদ ও শফিকুল ইসলাম দুলু প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশের পর প্রথমে এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হলেও পরে সংশ্লিষ্ট তরুণীকে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন তথ্য ও বক্তব্যে অসঙ্গতি রয়েছে ।
সমাবেশ থেকে বক্তারা ঘটনাটির নিরপেক্ষ তদন্তের দাবি জানান। সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি করে বিষয়টি নিয়ে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা সমাবেশস্থলে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রতীকী কুশপুত্তলিকা দাহ করেন।
উল্লেখ্য,সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সাথে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ একটি ভিডিও ছড়িয়ে পড়ে। পরে তিনি ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন। তবে বিয়ে করা নিয়ে তাঁর বক্তব্যে বিভিন্ন অসঙ্গতি দেখা যায়।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

ভিডিও বিতর্কে শ্যামনগরে বিক্ষোভ, এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগ দাবি

আডেট সময় ০৩:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬