ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন

  • মেঘনার তীর
  • আডেট সময় ১০:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 44

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি পানের সুযোগ নিশ্চিত করতে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন কার্যক্রম শুরু করেছে জেলা ছাত্রদল।

বুধবার (২২ জুলাই) লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ফিল্টার স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে লক্ষ্মীপুরের অধিকাংশ বিদ্যালয় ও কলেজে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি একাডেমি, পৌর জনকল্যাণ একাডেমি, লক্ষ্মীপুর সরকারি কলেজ, দত্তপাড়া ডিগ্রি কলেজ, জনতা ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সদস্যসচিব হাসিবুর রহমান অভি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কিরণ, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন শুভ, ফয়েজ আহাম্মেদ, রাকিব হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হাসিব গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সুপেয় পানির ফিল্টার স্থাপন করায় উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, ‘বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকায় আমাদের অনেক উপকার হবে। বিশেষ করে গরমের সময় নিরাপদ পানি পান করা সহজ হবে। এ উদ্যোগ আমাদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ এ সময় ছাত্রদলকে ধন্যবাদ জানান তারা।

শিক্ষকেরা বলেন, ‘শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপনের উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা নিরাপদ পানি পান করতে পারবে এবং পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও কমবে।’

জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে জেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন করা হবে। শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানে সুপেয় পানির ফিল্টার স্থাপন

আডেট সময় ১০:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬