ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 102

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: সাতক্ষিরার এমপির ঘটনায় মাওলানা রফিক উল্লাহ আফসারির পোস্টের কমেন্টসে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে লক্ষ্মীপুরের রায়পুরের এক মালয়েশিয়ান প্রবাসী শাহরিয়ার রুবেলের ফেসবুকে কটূক্তির প্রতিবাদে চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় এক যুবদল নেতা ও মালয়েশিয়ায় অবস্থানরত দুই প্রবাসী বাদি হয়ে অভিযুক্ত মালয়েশিয়া প্রবাসী শাহরিয়ার রুবেলের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। এদিকে- বৃহস্পতিবার সকালে (২৩ জুলাই) তার ভুল বুঝতে পেটে ফেসবুক লাইভে সবার কাছে ক্ষমা চান প্রবাসী শাহরিয়া রুবেল।

এঘটনায় বিচার দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) রায়পুরের দক্ষিন চরবংশী ইউপির যুবদলের ১নং যুগ্মআহবায়ক চরকাছিয়া হাওলাদার বাড়ীর শাহজালাল হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম বাদি হয়ে প্রবাসী শাহরিয়ার রুবেলকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেছেন। একইদিনে মালয়েশিয়া প্রবাসী হাবিবুল বাশার ও হাসান মাহমুদ পৃথক বাদি হয়ে প্রবাসী শাহরিয়ার রুবেলের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন।

জানাযায়, সম্প্রতি সাতক্ষিরার এমপি গাজি নজরুল ইসলাম আবাসিক হোটেলে এক তরুনীকে নিয়ে ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম আফসারি একটি পোষ্ট করেন। সেই পোষ্টের কমেন্টসে রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বার ঢালির ছেলে মালয়েশিয়া শাহরিয়ার রুবেল তার ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রায়পুরে চরবংশীতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

এর পরিপ্রেক্ষিতে শাহরিয়ার রুবেল বৃহস্পতিবার সকালে তার ফেসবুক লাইভে এসে নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘সবাই আমাকে ক্ষমা করবেন। আমার কমেন্টের কারণে আমার ঈমান চলে গেছে। আমি পুনরায় তওবা করে ঈমান আনলাম।’ এ সময় তিনি কালিমা পাঠ করে পুনরায় ঈমান আনার কথাও জানান। একজন মুসলিম হিসেবে এ ধরনের কমেন্ট করায় আমি লজ্জিত। আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আমার দ্বারা কোনো কটূক্তিমূলক পোস্ট বা কমেন্ট হবে না। ভুলবশত শয়তানের প্ররোচনায় যে কমেন্ট করেছি, তা সম্পূর্ণ ইসলামবিরোধী। একজন মুসলমান হিসেবে এমন মন্তব্য করা আমার উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তওবা করেছি এবং ঈমান এনেছি। সবাই আমাকে ক্ষমা করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।

এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা বলেন, মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কোনো ধরনের আপত্তিকর মন্তব্য গ্রহণযোগ্য নয়। তবে অভিযুক্ত ব্যক্তি যেহেতু প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি নিয়ে যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন, রায়পুরের চরবংশীর চরকাছিয়া গ্রামের বাসিন্দা ও মালয়েশিয়া প্রবাসী শাহরিয়ার ফয়সাল তার ফেইসবুক লাইভে এসে সাতখিরার জামায়াত এমপির ঘটনা নিয়ে নবীজি ও ইসলাম নিয়ে কুটুক্তি করে। পরে আবার লাইভে এসে ক্ষমাও চেয়েছেন। থানায় এসে শাহরিয়ার রুবেলের বিচার দাবি জানিয়ে সাইফুল ইসলাম নামের যুবদল কর্মী এজাহার দিয়েছেন। তা আমরা বিষয়টি তদন্ত করছি।।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি: রায়পুর ও মালয়েশিয়ায় তিন মামলা, লাইভে এসে ক্ষমা চাইলেন প্রবাসী রুবেল

আডেট সময় ০৭:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬