ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করছেন?

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • 42

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আগামী শনিবার বা রোববার তিনি পদত্যাগ করবেন বলে নিশ্চিত করেছে পরিবার। শারীরিক অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল শপথ নেন মো. সাহাবুদ্দিন। তবে মেয়াদ শেষের আগেই দায়িত্ব থেকে সরে যাচ্ছেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর গত ৮ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার।

সে সময় রাষ্ট্রপতিকে অপসারনের দাবি তুলেছিল এনসিপি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল। রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তার সরকারি বাসভবন বঙ্গভবনের সামনে বিক্ষোভও হয়েছিল। অন্তর্বর্তী সরকারের সময়  রাষ্ট্রপতিকে বঙ্গভবনের বাইরে কোনো অনুষ্ঠানে তেমন একটা দেখাও যায়নি।

তবে সাংবিধানিক সংকট হতে পারে এমন আশঙ্কায় বিএনপি সে সময় এ দাবিতে একমত হয়নি। পরে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সংসদ ভবনের সামনে তাঁকে শপথ পাঠ করার রাষ্ট্রপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনেও তিনি বক্তব্য রেখেছেন।

সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদ বলছে, পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রাষ্ট্রপতি পদত্যাগ করছেন?

আডেট সময় ০৭:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬