ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন লক্ষ্মীপুরের গাজী ছালা উদ্দিন

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • 32

স্টাফ রিপোর্টার:গুগল ম্যাপভিত্তিক বৈশ্বিক স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম গুগল লোকাল গাইডসের আন্তর্জাতিক সম্মেলন ‘কানেক্ট লাইভ ২০২৬’-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন লক্ষ্মীপুরের তরুণ প্রযুক্তিপ্রেমী ও স্বেচ্ছাসেবক মো. গাজী ছালা উদ্দিন। আগামী ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের কার্যালয়ে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছর বিশ্বের বিভিন্ন অঞ্চলের নির্বাচিত গুগল লোকাল গাইডদের নিয়ে তিনটি আঞ্চলিক সম্মেলনের আয়োজন করেছে গুগল। ইউরোপ অঞ্চলের সম্মেলন আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলন হবে সিঙ্গাপুরে এবং আমেরিকা ও ল্যাটিন আমেরিকা অঞ্চলের সম্মেলন অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

বাংলাদেশ থেকে এবার মাত্র সাতজন গুগল লোকাল গাইড এ সম্মেলনে আমন্ত্রণ পেয়েছেন। তাদের একজন লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের বাসিন্দা মো. গাজী ছালা উদ্দিন।

প্রায় এক দশক ধরে তিনি গুগল লোকাল গাইডসের সঙ্গে যুক্ত থেকে গুগল ম্যাপে তথ্য সংযোজন, হালনাগাদ, ভুল তথ্য সংশোধন, অনুপস্থিত সড়ক যুক্ত করা এবং প্রতিবন্ধীবান্ধব তথ্য সংযোজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদান রেখে আসছেন।

পেশায় চাকরিজীবী গাজী ছালা উদ্দিন চাকরির পাশাপাশি প্রযুক্তি ও ডিজিটাল মানচিত্র উন্নয়নে কাজ করছেন। স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার তথ্য গুগল ম্যাপে যুক্ত করে তাদের বৈশ্বিক পরিচিতি বাড়াতেও ভূমিকা রাখছেন তিনি।

এ ছাড়া লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে গুগল ম্যাপবিষয়ক প্রশিক্ষণ, ম্যাপ সম্পাদনা কর্মশালা, ফটোওয়াক এবং সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছেন। এসব কার্যক্রমে অংশগ্রহণকারীদের গুগল ম্যাপে তথ্য সংযোজন, নতুন সড়ক ও স্থাপনা যুক্ত করা এবং স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

বর্তমানে তিনি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির একজন সক্রিয় সদস্য। ২০২২ সালে গুগল লোকাল গাইডস কমিউনিটি থেকে ‘গাইডিং স্টার’ স্বীকৃতি এবং ২০২৩ সালে ‘কানেক্ট ফোরাম মিটআপ চ্যাম্পিয়ন’ নির্বাচিত হন। পাশাপাশি বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটির উদ্যোগে গত সাত বছর ধরে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছেন। এ পর্যন্ত প্রায় চার হাজার গাছ রোপণ ও বিতরণ করেছেন তিনি।

গাজী ছালা উদ্দিন বলেন, গুগলের আমন্ত্রণ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। সম্মেলনে বাংলাদেশের, বিশেষ করে গ্রামাঞ্চলের গুগল ম্যাপ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুগলের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সামনে তুলে ধরবেন বলে তিনি জানান। এতে দেশের ডিজিটাল মানচিত্র আরও নির্ভুল ও ব্যবহারবান্ধব হবে বলে তার প্রত্যাশা।

উল্লেখ্য, ‘কানেক্ট লাইভ’ গুগল লোকাল গাইডসের একটি আমন্ত্রণভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে গুগল ম্যাপ উন্নয়ন, নতুন প্রযুক্তি এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে মতবিনিময় করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন লক্ষ্মীপুরের গাজী ছালা উদ্দিন

আডেট সময় ০৮:১১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬