ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের তিন যুগ পুর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও গুণীজন সন্মাননা নেতৃত্বের কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি: পানিসম্পদ মন্ত্রী জিয়াউর রহমানের মতো সৎ ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে আর সৃষ্টি হয়নি: জেলা যুবদল সভাপতি ২০২৭ সালে ৩১ কোটি নতুন বই বিতরণ ও ইতিহাস বিকৃতি রোধের ঘোষণা দিলেন শিক্ষামন্ত্রী মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: দাবি জামায়াতের এমপির কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুণ: নাহিদ ইসলাম রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার রায়পুরে খাল খনন শেষে অব্যয়িত ৬৫ লাখ টাকা ফেরত

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 41

স্টাফ রিপোর্টার: তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে ক্লাসমুখী-বইমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের ওপর প্রযুক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক-অভিভাবক সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন তিনি। শনিবার (২৫ জুলাই) দুপুরে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানিসম্পদমন্ত্রী।
তিনি আরো বলেন,সন্তানদের মেধা বিকাশ ও সঠিক পথচলায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হতে হবে।“সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কতটা সময় ব্যয় করছে সেদিকে মা-বাবাকে কড়া নজর রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে সন্তানকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে। পাশাপাশি সরকার শিক্ষার্থীদের জন্য নানা উদ্যোগ নিচ্ছে, সে অনুযায়ী কাজ করে যাচ্ছে।
মন্ত্রী আরো বলেন,ডিজিটাল ডিভাইসের অপব্যবহার ও মাদকের ছোবল তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত করে পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান,চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, সাবেক ছাত্র নেতা হাবিবুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অপরদিকে বিকেলে সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে কৃষি উপকরণ বিতরন করেন মন্ত্রী।

Tag :
জনপ্রিয় সংবাদ

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ০৫:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬