ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী সেবার মান বাড়াতে ৫০ শয্যায় হাসপাতালকে ১০১ করতে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে:স্বাস্থ্যমন্ত্রী

যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৮:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 25

স্টাফ রিপোর্টার: জামাত-এনসিপির বক্তব্যে দেশ প্রেম নেই বলে মন্তব্য করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জামায়াত-এনসিপির যে রাজনীতি,তারা দেশের জন্য কি করতে পারবে,তাদের কাছে জনগন কি আশা করতে পারে। দেশের সঙ্গে,সমাজের সঙ্গে বা ভবিষ্যত লক্ষ্য নিয়ে কি করতে পারবে। তারা দেশকে কিছুই দিতে পারবেনা। যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই। তাদের মানুষ বিশ্বাস করেনা। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুরের নবীন আইনজীবীদের সংবর্ধণা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা আইনজীবী ফোরামের ব্যানারে এ আয়োজন করা হয়।

মন্ত্রী আরো বলেন,আওয়ামীলীগ, ফ্যাসিস্ট যেভাবে বিদায় নিয়েছে, ১৭ বছর তাদের যেভাবে ধারাবাহিকতা ছিল। চাকরি দেওয়ার ক্ষেত্রে হোক, সামাজিকভাবে যেকোন প্রোগ্রামে হোক, তাদেরকে স্বরণ করে যদি একই পথে হাটি মানুষ কিন্তু আমাদেরকে কখনো বিশ্বাসের জায়গায় রাখবে না এবং জবাবদিহিতা করার ক্ষেত্রে আমরা পিছপা হয়ে যাবো। স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশে আমাদের পাশাপাশি অনেকগুলো রাজনৈতিক দলকে আপনারা দেখছেন। ১৭ বছরতো আওয়ামী লীগের শাসন দেখে এমন অভ্যস্ত হয়েছেন, এখন আর তাদের নিয়ে বক্তব্য দেওয়ার প্রয়োজন পড়ে না। আমার কথায় যেন কেউ আহত না হন, মনে কষ্ট না পান, নেতাকর্মীদের আমরা বার বার তা স্বরণ করিয়ে দিই।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাছিবুর রহমান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী

আডেট সময় ০৮:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬