ঢাকা ১২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬ রামগতি প্রেসক্লাব নির্বাচন, নিজাম সভাপতি, শাহরিয়ার সম্পাদক আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিলো আইনজীবী ফোরাম বাগেরহাটের আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা যারা ইনসাফের কথা বলে,তাদের অপকর্মের শেষ নেই: পানিসম্পদমন্ত্রী লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ লক্ষ্মীপুরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু লক্ষ্মীপুরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ১ লাখ টাকার অনুদান

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 38

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে আলাদা দুইটি ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে  একজন নিহত ও ৬জন আহত হয়েছে। নিহত হচ্ছে, লক্ষ্মীপুর পৌর ৪নং ওযার্ড ইউছুফ চৌধুরী বাড়ী ফারুক চৌধুরীর বড় ছেলে চৌধুরী রুবেল(৪৫)। সোমবার ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। এর আগে রাতে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ড্রাম ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুবেল,বাহার উদ্দিন ও স্বপন হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে মজুচৌধুরীরহাটের দিকে যাচ্ছিলেন সিএনজি। লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তর এলাকায় পৌছঁলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ড্রামের ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে-মুচড়ে যায়। এতে চালক বাহার উদ্দিনের পা ছিড়ে যায়। এসময় স্বপন হোসেন ও রুবেল হোসেনও গুরুতর আহত হয়। পরে তাদের তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রুবেলকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। অন্য দুইজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। একই সময় লক্ষ্মীপুর-রায়পুর সড়কের করিতলা এলাকায় দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আরো ৪জন আহত হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ড্রাক ট্রাক জব্দ করা হয়েছে। এসব ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত রুবেল ভোররাতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

আডেট সময় ০৯:৩৭:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬