ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল প্রাথমিক শিক্ষায় যত্নবান হতে হবে শিক্ষকদের:আবুল খায়ের ভূঁইয়া খাল খনন কর্মসূচি অব্যাহত থাকলে নদী-খাল দখল এবং দূষণ হতো না: পানিসম্পদমন্ত্রী চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে রায়পুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন, বর্ণাঢ্য রালী লক্ষ্মীপুরে পুলিশের পৃথক অভিযানে সাবেক এক ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে আটক এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট রায়পুরে অটোরিকসা চালককে তুলে নিয়ে বেধড়ক নির্যাতন,দুই লাখ টাকা চাঁদা দাবী লক্ষ্মীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ,নিহত ১.আহত-৬

চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 18

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সম্পত্তি লিখে না দেওয়ায় আকলিমা আক্তার রোজি নামে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে রাজু হোসেনের বিরুদ্ধে। হামলার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার (২৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন আকলিমা আক্তার রোজি। এর আগে রোববার (২৬ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জের দেওপাড়া এলাকার পুরাতন মোল্লা বাড়িতে এ ঘটনা ঘটে। আহত আকলিমা আক্তার রোজি ওই এলাকার ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম খোকনের স্ত্রী। অভিযুক্ত রাজু হোসেন তার প্রথম সংসারের ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজু হোসেন তার কাছ থেকে জায়গা-জমি নিজের নামে লিখে নেওয়ার জন্য চাপ দিয়ে আসছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক বিরোধও সৃষ্টি হয়। কিন্তু তিনি সম্পত্তি লিখে দিতে রাজি না হওয়ায় রোববার বিকেলে রাজু তার স্ত্রী তাসলিমাকে সঙ্গে নিয়ে আবারও চাপ সৃষ্টি করেন। এতে তিনি অস্বীকৃতি জানালে রাজু লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন।

আকলিমা আক্তার রোজি দাবি করেন, মারধরের পর তার ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যান রাজু। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত রাজু হোসেন ও তার স্ত্রী পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনো অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চন্দ্রগঞ্জে সম্পত্তির জন্য মাকে পিটিয়ে হাসপাতালে পাঠাল ছেলে

আডেট সময় ১১:২২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬