স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার জকসিন বাজার সংলগ্ন আটিয়াতলী ফাতেমা ইটভাটর মাঠে লক্ষ্মীপুর সদর মডেল থানার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পুলিশ ও জনগণের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ। লাহারকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, অপরাধ দমনে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন লাহারকান্দি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া, উপদেষ্টা মহব্বতের রশিদ পাটোয়ারী, জহির পাটোয়ারী, আবদুর রহিম ভূইয়া, আলিমুর রাজী রাজু ও শাহাদাত পাটোয়ারীসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
মেঘনার তীর 


















