ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগঞ্জে সম্পত্তি বাগিয়ে নিতে ছোট ভাইকে হত্যা করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে দাবী পিতার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 117

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের টামটা এলাকায় বাবার সম্পত্তি লিখে নিয়ে তা আত্মসাৎ করার ঘটনা জেনে ফেলাই আপন ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ফারুক হোসেনের বিরুদ্ধে। বড় ভাই ফারুক হোসেন তার ছোট ভাই মাসুদ আলমকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে ৩৫ শতাংশ সম্পত্তি বাবা লতিফ পাটোয়ারীর কাছ থেকে জাল-জালিয়াতির মাধ্যমে নিজের নামে লিখে নেয়। জাল-জালিয়াতি করে সম্পত্তি নেয়ার বিষয়টি জানতে পেরে ছোট ভাই শরীফুল ইসলামকে পরকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচারনা চালিয়ে দেয় বড় ভাই। নিহত শরীফুল ইসলাম রামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন ও রামগঞ্জ উপজেলার রৌশন আলী পাটোয়ারী বাড়ির লতিফ পাটোয়ারীর ছেলে। এসব ঘটনার প্রকৃত তথ্য বের করে নিজের বড় ছেলের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত ফারুক হোসেনের বাবা লতিফ পাটোয়ারী। সকালে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন বৃদ্ধ বাবা লফিত পাটওয়ারী।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, তার বড় ছেলে ফারুক হোসেন একটি পারিবারিক বিষয়ে তার মেজো ছেলেসহ কয়েক জনকে মামলা দেয়। পরে ওই মামলায় তার মেজো ছেলে জেলে যায়। মেজো ছেলে জেলে যাওয়ার পর তার বড় ছেলে ফারুক হোসেন পরিকল্পিতভাবে ৩৫ শতাংশ সম্পত্তি নিজের নামে লেখে নেয়। কিন্তু তিনি তখন রেজিস্ট্রি অফিসে যাননি। জাল দলিলের মাধ্যমে তা লিখে নেওয়া হয়। মেজো ছেলে জেলে থাকা অবস্থায় সম্পত্তি লিখে নেওয়ার কথা ছোটো ছেলে যেনে ফেলাই নিজ ঘরে ছোট ছেলে শরীফুল ইসলামকে হত্যা করে তা আত্মহত্যা বলে চালিয়ে দেয় বড় ছেলে।

সংবাদ সম্মেলনে উপস্থিত লতিফ পাটোয়ারীর মেজো ছেলে মাসুদ আলম বলেন, বিগত ২০২৫ সালের ১৩ নভেম্বর একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে বড় ভাই ফারুক হোসেন আমাকে, আমার ছোট ভাই শরীফুল ইসলামকে, আমার স্ত্রী ও আমার শ্যালককে মামলা দিয়ে জেলে পাঠায়। মূলত একটি সাজানো মামলা দিয়ে জেলে পাঠিয়ে বাবার ব্যাংকে থাকা আট লাখ টাকা আত্মসাৎ করে। পরে বাবার সম্পত্তি দখলে নিতে সে আমাকে নিয়ে নাটক সাজায়। পরবর্তী ছোট ভাই এসব পরিকল্পনার কথা জেনে যাওয়ায় চলতি বছরের ৩১ মার্চ শরীফুল ইসলামকে হত্যা করে ফ্যানের সাথে ঝুঁলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারনা চালিয়ে দেয়া হয়। বড় ভাই ফারুক হোসেনের এসব অপকর্মের সঠিক তথ্য তুলে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। সংবাদ সম্মেলনে লতিফ পাটোয়ারীর মেয়ে আফরোজা আক্তার ও উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ফারুক হোসেনের সাথে মোবাইল ফোনে কথা হয়। তবে তিনি বিষয়টি নিয়ে কোন কথা বলতে রাজি নয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। যেহেতু এঘটনা একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তদন্ত চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগঞ্জে সম্পত্তি বাগিয়ে নিতে ছোট ভাইকে হত্যা করার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে দাবী পিতার

আডেট সময় ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬