ঢাকা ০২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটির নিচে মিলল ৩ মর্টার শেল

  • মেঘনার তীর
  • আডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • 64

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটি খোঁড়ার এক পর্যায়ে মুক্তিযুদ্ধকালীন বা প্রাচীন ৩টি মর্টার শেল (রকেট সাদৃশ্য) উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে রামগতি উপজেলার ‘আ স ম আব্দুর রব সরকারি কলেজ’-এর সীমানা প্রাচীরের পূর্ব পাশ থেকে বস্তুগুলো উদ্ধার করে পুলিশ। বর্তমানে মর্টার শেলগুলো ওই স্থানে পুলিশি পাহারা রাখা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেবে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আসম আব্দুর রব সরকারি কলেজের পূর্ব পাশে পানির পাইপলাইন স্থাপনের কাজ করছিলেন একদল শ্রমিক। মাটি খোঁড়ার একপর্যায়ে রকেট সদৃশ ভারী লোহার বস্তুগুলোর দেখা মেলে শ্রমিকদের মধ্যে আতংকে দেখা দেয়। পরে কৌতূহলবশত শ্রমিকরা বস্তুগুলো মাটি থেকে তুলে ছবি তোলেন এবং নিরাপত্তা নিয়ে তৈরি শঙ্কা থেকে পুনরায় মাটিতে পুঁতে রাখেন। খবর পেয়ে রামগতি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল ফিতা টাঙিয়ে স্থানটি চিহ্নিত করে ৩ মর্টার শেল ওই স্থানে রেখে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, উদ্ধার হওয়া তিনটি বস্তু রকেট সদৃশ বা পদাতিক ট্রেন্স মর্টার শেল। জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী বস্তুগুলো আপাতত ওই স্থানে পুলিশি পাহারায় রাখা হয়েছে। বোম ডিসপোজাল ইউনিট এসে এগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

রামগতিতে পানির পাইপলাইন স্থাপনের সময় মাটির নিচে মিলল ৩ মর্টার শেল

আডেট সময় ০৬:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬