স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে শহরের দক্ষিন তেমুহানী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উত্তর তেমুহানী গিয়ে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য রুহুল আমিন ভূইয়া। এছাড়া আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী এআর হাফিজ উল্যাহ,সাবেক সেক্রেটারী ফারুক হোসাইন নুরনবী, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট নজির আহমদ,সহকারী সেক্রেটারী মাও.নাছির উদ্দিন ও সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ,শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশান,সেক্রেটারী হারুনুর রশিদসহ জেলা-উপজেলা জামায়াত,শ্রমিক কল্যান ফেডারেশন, যুব বিভাগ ও শিবিরের নেতাকর্মীরা।
বক্তারা বলেন,দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অনেক সময় ব্যয় হয়েছে, কিন্তু আজও সেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হয়নি। জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার। যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ত মানতে চায় না, স্বাধীন গুম কমিশন চায় না, যারা জুলুম নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের রায় মানতে চায় না। তাই অবিলম্বে গণভোটের গণরায় মেনে নিন। জুলাই সনদ বাস্তবায়নে আন্দোলন করতে এমনটা আমাদের আশা ছিল না। তাই দেশের ৭০ ভাগ মানুষের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ নেমে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। সমাবেশ ও মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহন করেন।
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ
-
মেঘনার তীর - আডেট সময় ১০:৫০:২৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- 263
Tag :
জনপ্রিয় সংবাদ













