স্টাফ রির্পোটার: বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা দেশের সরকার ও বিরোধীদলের সাথে হওয়া উচিৎ অন্য কোনো দেশের সাথে আলোচনা কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধীদল উদ্বিগ্ন।
এদিকে গনভোটের রায় বাস্তবায়ন না হলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও সরকারের প্রতি হুশিয়ারি দেন ডা. শফিক। দেশব্যাপী চাদাবাজি, দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীকে মুখ্য ভূমিকা রাখার আহবান জানান জামায়াতে ইসলামীর সর্বোচ্চ এ নেতা। এসময় সিলেট মহানগর ও জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মেঘনার তীর 












