ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • 122

স্টাফ রিপোর্টার: নতুন বাংলাদেশ নির্মাণে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তারা বলেন, গণতন্ত্র, জনগণ ও সমৃদ্ধির পথে গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে হবে। সত্য, সাহস আর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলার ১৫ বছর পূর্ণ করল ইনডিপেনডেন্ট টেলিভিশন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে প্রতিষ্ঠান প্রাঙ্গণ। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম শামসুর রহমান জানান, স্বাধীন সাংবাদিকতার জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করেছে বর্তমান সরকার।অনুষ্ঠানে নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, দেশ গঠন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। আর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান আশা করেন, ভবিষ্যতেও গণতন্ত্র, জনগণ ও সমৃদ্ধির পক্ষে দৃঢ় অবস্থান রাখবে এ প্রতিষ্ঠান। ২০১১ সালে যাত্রা শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রতিষ্ঠানটি।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

ইনডিপেনডেন্ট টেলিভিশনের ১৫তম বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার

আডেট সময় ১১:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬