ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত লক্ষ্মীপুরে নকল ঘির ডিলারকে লাখ টাকা জরিমানা : ৩৫০ কেজি ঘি ধ্বংস লক্ষ্মীপুরে সাংবাদিককে হত্যার চেষ্টার ঘটনায় ৬জনকে আসামী করে থানায় মামলা, দুই মামলায় গ্রেফতার সন্ত্রাসী সাকিব  দীপ্ত টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা, বাহিনী প্রধান সাকিবকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের তিনজন নিহত রায়পুরে মাদকাসক্ত যুবকের দেয়া আগুনে পুড়ে গেছে ১১টি বসতঘরসহ৬ দোকান,অভিযুক্তকে গনপিটুনি উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন উপহার দেওয়ার জন্য মন্ত্রণালয় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ :স্থানীয় সরকার মন্ত্রী জাতীয়তাবাদের নতুন রাজনীতি সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুরে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

  • মেঘনার তীর
  • আডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 78

স্টাফ রিপোর্টার: মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, লাইসেন্স নবায়ন না করা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালসহ দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩ আগস্ট) দুপুরে শহরের রামগতি সড়ক এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার। অভিযানে মিলেনিয়াম হাসপাতালকে ১ লাখ টাকা এবং ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শহরের কয়েকটি হাসপাতাল ও রোগ নির্ণয়কেন্দ্রে অভিযান চালানো হয়। এ সময় মিলেনিয়াম হাসপাতালের লাইসেন্স নবায়ন না করা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে আবাসিক ভবনে রোগ নির্ণয়কেন্দ্র পরিচালনা, নিবন্ধন ছাড়া ডেঙ্গু পরীক্ষার উপকরণ সংরক্ষণ এবং পুরোনো এক্স-রে যন্ত্র দিয়ে রোগী পরীক্ষা করার অভিযোগে ট্রাস্ট মেডিকেল সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানা খন্দকার বলেন, অভিযানের সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে। নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

চাঁদার টাকার জন্য দোকানে ও ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার চেষ্টা, তিন ব্যবসায়ী আহত

লক্ষ্মীপুরে দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

আডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬